গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, আটক ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৪, ১৮:৫০আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৮:৫০

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে গোপালগঞ্জে বের করা বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ২টার দিকে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ভাঙ্গারহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করেন তার অনুসারীরা। এ সময় ভাঙ্গারহাট বাজারে পুলিশের একটি টহল গাড়িতে হামলা চালান তারা। এরপর ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়। তাদের কোটালীপাড়া থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইসকনের সমর্থকরা। মিছিলটি ভাঙ্গারহাট বাজারে এলে পুলিশের একটি টহল গাড়ি তাদের সামনে পড়ে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গাড়িতে হামলা চালান তারা। পরে ঘটনাস্থল থেকে তিন হামলাকারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। নাশকতা এড়ানোর জন্য কোটালীপাড়া পুলিশ অতিরিক্ত টহল গাড়ি এবং কর্মতৎপরতা বাড়িয়েছে।’

/এএম/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী