জিয়াউর রহমানকে কটূক্তি, যুবলীগ নেতার বাড়িতে হামলা

রূপগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার ও খুনি বলার অভিযোগে এক যুবলীগ নেতার বাড়িতে হামলা ভাঙচুর চালিয়েছে যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া ৫ নম্বর ক্যানেল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সেই যুবলীগ নেতার নাম কাজল গাজী। তিনি গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গত ১৬ ডিসেম্বর গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের নেতা কাজল গাজী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার ও খুনি বলা একটি ভিডিও ভাইরাল হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই জেরে শুক্রবার সকালে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা সুমনের নেতৃত্বে যুবদলের তিন থেকে চারশ লোকজন এসে কাজল গাজীর বাসায় হামলা ভাঙচুর চালায়।

হামলার বিষয়ে যুবলীগ নেতা কাজল গাজীর স্ত্রী গোলাকান্দাইল ইউনিয়ন মহিলা লীগ নেত্রী বিউটি বেগম ফেসবুকে একটি লাইভ করেন, তাকে সেখানে প্রশাসনের সহযোগিতা কামনা করতে শোনা যায়। এ সময় তিনি বাঁচানোর আকুতিও জানান।

এ বিষয়ে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের নেতা সুমন বলেন, ‘এই ফ্যাসিস্ট সরকারের দোসর যুবলীগের ত্রাস কাজল গাজীর কত বড় সাহস সে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে নিয়ে এত বড় মন্তব্য করেছে। যা আমরা মুখে আনতেও পারছি না। হামলার ঘটনা কারা ঘটিয়েছে আমরা নিশ্চিত হতে পারিনি। তবে এই কাজলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ‘হামলার ঘটনা আমার জানা নাই। তবে ফ্যাসিস্ট সরকারের দোসর যুবলীগের কাজল আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যে মন্তব্য করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর যদি হামলা হয়ে থাকে তবে সেটা ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে হয়তো। এমন কথা শোনার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের ঠিক থাকা মুশকিল।’

নারায়ণগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম