নিখোঁজের ৮ ঘণ্টা পর প্রতিবেশীর ওয়্যারড্রোবে মিললো শিশুর মরদেহ

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৬

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটী এলাকায় নিখোঁজের ৮ ঘণ্টা পর প্রতিবেশীর ঘরের ওয়্যারড্রোব থেকে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশু সাহাল পঞ্চবটী এলাকার প্রবাসী বাবুল মিয়ার ছেলে।

এ ঘটনায় ভাড়াটিয়া প্রতিবেশী হাছানকে (৪০) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তার বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে শিশু সাহাল নিখোঁজ হওয়ার পর তার মা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে রাত দেড়টার দিকে পুলিশ প্রতিবেশী হাছানের ঘরে তল্লাশি চালিয়ে কাপড় রাখার ওয়্যারড্রোবের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের গলায় একটি সাদা রশি পেঁচানো ছিল।

ওসি আরও জানান, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা জানতে আটক প্রতিবেশী হাছানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তেন জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ শাহীন।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি