চিকিৎসকের বাড়ি থেকে কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৫, ১০:০৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১০:০৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের এক চিকিৎসকের বাড়ি থেকে কেয়ারটেকার ওহাব মাতুব্বর (৭০) নামের এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ওহাব মাতব্বরের বাড়ি পার্শ্ববর্তী তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে কেয়ারটেকারের দ্বায়িত্বে রয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল।

তিনি জানান, নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের বাসিন্দা চিকিৎসক জালালউদ্দিন দীর্ঘদিন আগে মারা গেছেন। তার স্ত্রী এবং তিন মেয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ি দেখাশোনার জন্য কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর। মাঝেমধ্যে ওই চিকিৎসকের স্ত্রী ও মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন।

সহকারী পুলিশ সুপার বলেন, ‘বাড়িটি দেখাশোনার দায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর। বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই ওহাব মাতুব্বরের মরদেহ বাড়ির ছাদে ওঠার দরজার পাশে পড়ে রয়েছে। সংবাদ পেয়ে আমিসহ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। সিআইডির একটি দলও ঘটনাস্থলে রয়েছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী