মানিকগঞ্জে বাড়িতে ঢুকে একজনকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ২০:০৭ আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২০:০৭

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ইউসুফ ব্যাপারী (৫৭) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার মান্দারতা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতের স্ত্রী, ছেলে ও ভাতিজা আহত হয়েছেন। ইউসুফ ব্যাপারী উপজেলার চকমিরপুর মান্দারতা এলাকার পিয়ার আলীর ছেলে। পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলা নিয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ইউসুফ ব্যাপারীর ছেলে সিরাজ ব্যাপারীর সঙ্গে এলমেছ মিয়ার ছেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে এলমেছ মিয়া ক্ষিপ্ত হয়ে স্থানীয় লিটন ও দিদারসহ অন্তত ১০ ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ ইউসুফ ব্যাপারীর বাড়িতে যান।

তারা ইউসুফ ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। হামলায় ইউসুফ, তার ছেলে সিরাজ, স্ত্রী ও ভাতিজা গুরুতর আহত হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে এলমেছ ও তার লোকজন পালিয়ে যান। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে ইউসুফের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, ‘মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক আছে।’

/এএম/
সম্পর্কিত
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
এক তরুণকে পিটিয়ে হাসপাতালে রেখে গেলো দুর্বৃত্তরা, পরে মৃত্যু
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি