সাবেক ৪ রাষ্ট্রপতির ম্যুরাল ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৫ আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৫

কিশোরগঞ্জের বাজিতপুরে সাবেক চার রাষ্ট্রপতির ম্যুরাল ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ম্যুরালে ভাঙচুর চালান একদল শিক্ষার্থী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, মো. জিল্লুর রহমান ও মো. আবদুল হামিদের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ওই তিন নেতার পাশাপাশি শেখ মুজিবুর রহমানের ছবি-সংবলিত একটি ম্যুরাল নির্মাণ করা হয় বাজিতপুর বাজারে। রাজনৈতিক পটপরিবর্তনের পর ম্যুরালটিতে ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ম্যুরালের সামনে অবস্থান নেন। পরে শেখ মুজিবের ছবিটি ভাঙচুর করেন তারা।

এদিকে এমপি মার্কেটের অবস্থান ম্যুরাল লাগোয়া। বাজিতপুর-নিকলী উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৫ আসনের টানা চারবার সংসদ সদস্য ছিলেন মো. আফজাল হোসেন। তিনি বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মার্কেটটির মালিক তিনি। ম্যুরাল ভাঙচুরের সময় এমপি মার্কেটে ভাঙচুর হতে পারে, এমন ধারণায় ব্যবসায়ীরা দোকান থেকে পণ্য সরিয়ে অন্যত্র নিয়ে রাখেন।

ব্যবসায়ীরা বলেন, এই মার্কেটে আফজাল হোসেনের রাজনৈতিক কার্যালয় ছিল। গত ৫ আগস্টের পর মার্কেটে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সে অভিজ্ঞতা থেকে ব্যবসায়ীরা আগেভাগে পণ্য সরিয়ে নেন।

/এএম/
সম্পর্কিত
আরেক জেলায় বিএনপির মিছিলে হামলা আ.লীগের, ১৫টি গাড়ি ভাঙচুর: তিনটিতে আগুন
আ.লীগের সাবেক ৪ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, পুলিশ বলছে ‘কেউ অভিযোগ করেনি’
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম