সাবেক রাষ্ট্রপতির ভাতিজার রিসোর্ট ও আ.লীগ অফিসে আগুন, পুড়লো পাশের দোকান-রেস্তোরাঁও

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৬ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৬

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাতিজা মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামালের মালিকানাধীন ‘হাওর রিসোর্টে’ ভাঙচুর করে আগুন দিয়েছেন স্থানীয় লোকজন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে এ ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে। এতে শতাধিক লোক অংশ নেয় বলে জানা গেছে।

এর আগে, দুপুরে মিঠামইন থানার কাছে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের পাশে দুটি দোকানেও আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। তা ছাড়া আগুন দেওয়া বিক্ষুব্ধ লোকজন ‘কাঁচালঙ্কা’ রেস্টুরেন্টও অগ্নিসংযোগ করেন। পরে কামালপুর গ্রামে শরীফ কামালের বাড়িতেও ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, মিঠামইন বাজার থেকে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে হাওর রিসোর্টে এসে গেট ভেঙে প্রবেশ করে সবকিছু ভেঙে তারপর আগুন লাগায়। রিসোর্ট ও আওয়ামী লীগ অফিসে আগুন লাগানো হলেও স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নেভাতে ঘটনাস্থলে যায়নি।

মিঠামইন সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের টিম লিডার সজল করিম খান জানান, নিরাপত্তাজনিত কারণে তারা ঘটনাস্থলে যেতে পারেননি। তবে তিনি জানিয়েছেন, আওয়ামী লীগ অফিস ও রিসোর্টটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, রিসোর্টে আগুন এবং ভাঙচুরের ঘটনা শুনেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
এবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, অল্পের জন্য রক্ষা ঘরবাড়িসহ পুরো এলাকা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি