মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের চুল কেটে মুখে আলকাতরা

ফরিদপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৩

ফরিদপুরের ভাঙ্গায় এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষকের চুল কেটে মুখে আলকাতরা মেখে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

অভিযুক্ত শিক্ষক আনোয়ার শেখের (৪০) বাড়ি জেলার বোয়ালমারী উপজেলায়।

এলাকাবাসী জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে মাদ্রাসাশিক্ষক আনোয়ার শেখ। বিষয়টি ওই শিক্ষার্থী তার পরিবারের সদস্যদের জানালে স্বজন ও স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষককে ধরে চুল কেটে দেয় ও মুখে আলকাতরা মেখে দেয়।

ওই মাদ্রাসার পরিচালক মাওলানা মাসুদুর রহমান জানান, ঘটনার সত্যতা পাওয়ায় শিক্ষক আনোয়ারকে চাকরিচ্যুত করা হয়েছে। পরে শিক্ষক আনোয়ারের পরিবারের সদস্যরা এসে স্থানীয় ব্যক্তিবর্গের কাছে ক্ষমা চাইলে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের