স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় থানা ও সার্কেল এসপির দফতর ভাঙচুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪১ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্কুলছাত্র রোমান শেখ নিখোঁজের ঘটনার জের ধরে সিরাজদিখান থানা ও সার্কেল এসপির দফতর ভাঙচুর করেছেন ছাত্র ও বিক্ষুব্ধ জনতা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানায় প্রবেশ করে এই ভাঙচুর-তাণ্ডব চালানো হয়। 

সিরাজদিখান সার্কেল এএসপি আ ন ম ইমরান খান জানান, নিখোঁজের ঘটনায় দুই জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে রিমান্ড চাইলে আদালত মঞ্জুর করেননি।

ব্যানার নিয়ে থানায় ঢুকে ভাঙচুর

তিনি আরও জানান, পুলিশের কার্যক্রম অব্যাহত থাকার পরও আজকে এই তাণ্ডব চালানো হলো।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি শ্রীনগর উপজেলার বেলতলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রোমান শেখ নিখোঁজ হয়। আজ বুধবার এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা একটি ব্যানার নিয়ে থানায় ঢুকে পড়ে হামলা ও ভাঙচুর চালায় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিরাজদিখান সার্কেল এএসপি আ ন ম ইমরান খান।

/কেএইচটি/
সম্পর্কিত
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
২৩ ভারতীয় নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলা
এবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি