‘মেজর মাসুদ’ পরিচয়ে প্রতারণা, অতঃপর পুলিশের জালে

মাদারীপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৬

মাদারীপুরের শিবচরে সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিকাশ ও নগদে প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শিবচর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ডিসি রোড এলাকার ছিরু শেখের ছেলে জাহাঙ্গীর (৩৫), একই এলাকার শংকর মালোর ছেলে সীমান্ত মালো (২০) ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুদ্দুস শিকদারের ছেলে কাওছার শিকদার (২১)।

শুক্রবার সন্ধ্যায় শিবচর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আজমীর হোসেন।

তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শিবচর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাতির বাগান মাঠ এলাকার নাসরিন আক্তার মায়ার (৩৮) মোবাইল নম্বরে মাসুদ নামে একজন নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে ফোন করে। এ সময় মোবাইলের অপর প্রান্ত থেকে বলে যে, হাতির বাগান মাঠের মোড়ে আপনাদের যে দোকান আছে সেটা সরকারি জায়গায় পড়েছে। সেই দোকানের টিনের সঙ্গে লেগে সেনাবাহিনীর গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে। ওই গ্লাস মেরামতের জন্য টাকা দাবি করলে নাসরিন আক্তার মায়া বিভিন্ন সময়ে নগদের মাধ্যমে টাকা পাঠান।

এরপর আরও টাকা দাবি করলে ওই নারীর সন্দেহ হয়। তিনি সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ করতে গেলে তারা শিবচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই তিন আসামিকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আজমীর হোসেন বলেন, গ্রেফতার আসামিদের মধ্যে টিম লিডার ভুয়া মেজর মাসুদ পরিচয় দানকারী আসামি জাহাঙ্গীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম