সাবেক সেনা সদস্যের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি

ফরিদপুর প্রতিনিধি
০২ মার্চ ২০২৫, ২১:৪১আপডেট : ০২ মার্চ ২০২৫, ২১:৪১

ফরিদপুরের বোয়ালমারীতে সাবেক সেনা সদস্য মৃত সৈয়দ আবুল কালাম আজাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তার ঘর থেকে ডাকাত দল প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুর রহমান বাশারের সেজো ভাই। তারা একই বাড়িতে থাকেন।

রবিবার (২ মার্চ) দুপুরে এ ঘটনায় ওই সেনা সদস্যের ছেলে সৈয়দ আদনান আজাদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। শনিবার (১ মার্চ) দিবাগত রাতে ডাকাত দল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে বাড়িতে থাকা আবুল কালামের স্ত্রী রেবা বেগমসহ দুই নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার, টিভি, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

থানার এজাহার ও এলাকা সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুর রহমান বাশারসহ তারা ছয় ভাই পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের তিনটি বাড়িতে বসবাস করেন। ডাকাতির ঘটনার (শনিবার দিবাগত রাতে) দিন সাবেক সেনা সদস্য মৃত সৈয়দ আবুল কালাম আজাদের স্ত্রীসহ দুই নারী বাড়িতে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে ডাকাত দল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে বাড়িতে থাকা আবুল কালামের স্ত্রী রেবা বেগমসহ দুই জনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার, টিভি, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। লুণ্ঠিত জিনিসপত্রের মূল্য ১০ লাখ ৯৯ হাজার ২০০ টাকা।

খবর পেয়ে রবিবার সকালে বোয়ালমারী থানার ওসি মাহামুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানায় অভিযোগকারী সৈয়দ আদনান আজাদ বলেন, আমি ঢাকায় থাকি। আমার মা এক ফুফুকে নিয়ে বাড়িতে থাকেন। শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে ১০-১২ জনের ডাকাত দল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দেশীয় অস্ত্রের মুখে মা ও ফুফুকে জিম্মি করে বেঁধে রেখে স্টিলের আলমারি, কাঠের আলমারি, বাক্স ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়- যার মূল্য ১০ লাখ ৯৯ হাজার ২০০ টাকা। তবে ডাকাত দল একটি মাইক্রোবাসে করে এসেছিলেন বলে মায়ের কাছ থেকে জানতে পেরেছি।

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার ওসি মাহামুদুল হাসান বলেন, ডাকাতির বিষয়ে মামলা হবে। আসামিদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী