মানব পাচার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
১৮ মার্চ ২০২৫, ১৮:৪২ আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৮:৪২

মাদারীপুরের ডাসারে একাধিক মানব পাচার মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বর (৫৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে র‌্যাব গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। গ্রেফতার ফরহাদ মাতুব্বর উপজেলার গোপালপুর গ্রামের মৃত হামিজ উদ্দিন মাতুব্বরের ছেলে এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মঙ্গলবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।

জানা গেছে, মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার গ্রামের সাধারণ মানুষকে লিবিয়া দিয়ে ইউরোপের দেশ ইতালি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন তিনি। লিবিয়ায় গিয়ে নিখোঁজ রয়েছেন অনেকেই। কেউ নির্যাতনের শিকার হয়ে সর্বস্বান্ত হয়ে দেশে ফিরছেন। পরে তার নামে ভুক্তভোগী পরিবার ডাসার ও কালকিনি থানায় মামলা দায়ের করেন।

মামলা হলে তিনি আত্মগোপনে চলে যান। পরে গত রবিবার বিকালে র‌্যাবের একটি দল রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার পুলিশ গ্রেফতার ফরহাদকে আদালতে প্রেরণ করেছে।

এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, ‘মানব পাচার ও দমন আইনের একাধিক মামলার পলাতক আসামি ফরহাদ মাতুব্বরকে র‌্যাবের সহায়তায় গ্রেফতার করে থানা হাজতে নিয়ে আসা হয়। গ্রেফতার আসামিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি