কালকিনিতে মৎস্যচাষিকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৫, ১২:৫০আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১২:৫০

মাদারীপুরের কালকিনিতে এক মৎস্যচাষিকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। পিটিয়ে আহত করেছে তার স্ত্রীকেও। স্ত্রী শঙ্কামুক্ত হলেও আশঙ্কাজনক অবস্থায় ইউনুস সরদারকে (৪৫) বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ইউনুস কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দিনচর গ্রামের মফেজ সরদারের ছেলে।

পুলিশ, আহতের স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে একদল দুর্বৃত্ত মৎস্যচাষি ইউনুস সরদারের বসতঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়িঘর তছনছ করে তারা। কুপিয়ে জখম করা হয় ইউনুসকে। বিচ্ছিন্ন করা হয় হাত। বাধা দিলে তার স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে ইউনুসকে উদ্ধার করে প্রথমে পাশের বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে।

কালকিনির সিডিখান ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আহত ইউনুসের চাচা সহিদ সরদার বলেন, ‘ইউনুস আমার বংশের ছেলে। তার বাড়ি আমার বাড়ির কাছাকাছি। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে। রাতের বেলার ঘটনা হওয়ায় বিষয়টি এখনও পরিষ্কার বলা যাচ্ছে না।’

কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, ‘কে বা কারা এই হামলা চালিয়েছে এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আহতের চিকিৎসা হাসপাতালে চলছে। এলাকার আধিপত্য নাকি পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা তা তদন্তের পরে বলা যাবে।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি