একডজন মামলার আসামি গ্রাম পুলিশ গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৫, ১২:৫৭ আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১২:৫৭

মাদারীপুরে কমপক্ষে একডজন মামলার আসামি গ্রাম পুলিশ কামাল সরদারকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সদর মডেল থানায় কামালকে হস্তান্তর করে ডিবি পুলিশের সদস্যরা।

গ্রেফতার কামাল সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের মৃত কেরামত সরদারের ছেলে ও ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত তিনি।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চাপাতলীতে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে নিজবাড়ি থেকে কামাল সরদারকে (৪০) গ্রেফতার করা হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। মাদারীপুরের পৌরসভার থানতলীতে পুলিশ বাদী মারামারির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এলাকায় নানান অপকর্ম করে আসছিল অভিযুক্ত কামাল। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ বিভাগসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দেয় বেশ কয়েকজন ভুক্তভোগী। গ্রাম পুলিশের ক্ষমতার দাপটে এমন ঘটনা একাধিকবার ঘটায় বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী। কয়েকবার তাকে সতর্ক করা হলেও কোন প্রতিকার মিলছিল না।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মোকছেদুর রহমান জানান, গ্রেফতার কামাল সরদারের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অন্তত একডজন মামলা রয়েছে। তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি