লন্ডন থেকে ফিরে ছয় দিনের মাথায় সড়কে ঝরলো যুবকের প্রাণ

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৯:৩৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৯:৩৭

কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক লন্ডনপ্রবাসী নিহত হয়েছেন। আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. মোস্তাক মোল্লা (৩৫) সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও গ্রামের আশরাফ উদ্দিনের (মেনু মোল্লার) ছেলে। তিনি লন্ডন থেকে চলতি মাসের ৩ তারিখ বাংলাদেশে নিজ বাড়িতে এসেছেন। কয়েকদিন পর তার লন্ডন ফিরে যাওয়ার কথা ছিল।

স্বজনরা জানান, বুধবার দুপুরে দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নিয়ে যাওয়ার পথে বিকাল ৪টায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘মোস্তাক মোল্লা বাড়ি থেকে মোটরসাইকেলে করে জেলা শহরে যাওয়ার পথে গাইটাল পুকুরপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী