ছাত্রদল নেতার অফিস ভাঙচুর: অব্যাহতি পেলেন স্বেচ্ছাসেবক দল নেতা

রাজবাড়ী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৫, ১১:১৫আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১১:১৫

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনকে দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেন। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-দফতর সম্পাদক মো. ওসমান গনি।

এ বিষয়ে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনকে দল থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রের অব্যাহতিপত্রের চিঠিটি আমি পেয়েছি।’

উল্লেখ্য, গত ৪ এপ্রিল রাতে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেনের নেতৃত্বে পৌর শহরের আজাদী ময়দানে অবস্থিত জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের রাজনৈতিক অফিস ভাঙচুর করা হয়। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ১৭ মার্চ রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। ওই কমিটিতে ৫ নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন সাব্বির হোসেন।

/কেএইচটি/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম