নরসিংদীতে কাভার্ড ভ্যানচালককে গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৫, ২০:৪৭ আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ২০:৪৭

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্বৃত্তদের গুলিতে আহসান উল্লাহ (৫০) নামের এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। ময়নাতদন্ত শেষে সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় তার লাশ দাফন করা হয়। 

এর আগে রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঘোড়াশাল পৌরসভার কুমারটেক এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত আহসান উল্লাহ ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল কোম্পানির কাভার্ডভ্যান চালক ছিলেন। সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি ফার্মেসির সামনে বসে ছিলেন আহসান উল্লাহ। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত ফার্মেসির সামনে যায়। তাদের একজন পিস্তল বের করে গুলি ছুড়লে আহসান উল্লাহর ডান পাশের কানের দিকে বিদ্ধ হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন উদ্ধার করে ঘোড়াশালের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। সোমবার বিকালে ময়নান্তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করেন পরিবারের সদস্যরা।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কে বা কারা ঠিক কী কারণে তাকে গুলি করে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তবে এখনও মামলা হয়নি। স্বজনরা মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে
কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি