ফরিদপুরে জুট মিলে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ফরিদপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ১৭:৪৯আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৭:৪৯

ফরিদপুরে একটি জুট মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

জানা যায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে অবস্থিত ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেড নামের জুট মিলের অভ্যন্তরে হঠাৎ করেই আগুন দেখতে পায় শ্রমিকরা। মিলের ভেতরে দ্রুত ছড়িয়ে পরে আগুন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও মধুখালী থেকে একটি ইউনিটের সদস্যরা এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।’

মিলটিতে দীর্ঘদিন যাবৎ পাটের সুতা তৈরি করা হয়। আগুনে বিপুল পরিমাণ সুতা পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি