ইরানের ৬ বিমানবন্দরে ইসরায়েলি হামলা, ১৫ যুদ্ধবিমান ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৫, ১৩:৫৮আপডেট : ২৩ জুন ২০২৫, ১৩:৫৮

ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার (২৩ জুন) সকালে আইডিএফ ঘোষণা করেছে যে, ইরানের আকাশসীমার ওপর আধিপত্য আরও দৃঢ় করতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, একটি রিফুয়েলিং এয়ারক্রাফট এবং ইরানি শাসনব্যবস্থার মালিকানাধীন এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ সহ বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, ইসরায়েলি বিমানবাহিনীর ১৫টিরও বেশি যুদ্ধবিমান ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ অঞ্চলে ভূমি-থেকে-ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের গুদাম ও উৎক্ষেপণস্থলগুলোতে হামলা চালিয়েছে।

আইডিএফ জানায়, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণস্থলগুলো ইসরায়েলি ভূখণ্ডের দিকে নিশানা করে স্থাপন করা হয়েছিল।

এছাড়া সোমবার সকালে ইরানের পশ্চিমাঞ্চলের কেরমানশাহ এলাকায় সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। ইরানি এক মা এবং তাঁর ৬ বছরের ছেলে সন্তান নিহত হয়েছে বলে ইরানের প্রেস টিভি ও ফার্স সংবাদ সংস্থার বরাতে জানিয়েছে আল–জাজিরা।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক