ভিক্ষা করায় বাবাকে হত্যা করলো ছেলে

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ১৫:২৬ আপডেট : ২৩ জুন ২০২৫, ১৫:২৬

কিশোরগঞ্জের ভৈরবে নিজ ঘর থেকে এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ঘরে থাকা নিহতের ছেলে রিকশাচালক আল আমিনকে (২৬) আটক করা হয়েছে।

রবিবার (২৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি ভৈরবপুর উত্তরপাড়া  জালাল মিয়ার বাড়িতে ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়ায় বসবাস করতেন। একসময় কাঠমিস্ত্রির কাজ করতেন। তবে বার্ধক্যজনিক কারণে ওই পেশা ছেড়ে তিনি ভিক্ষা করতেন।

ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, রবিবার রাত দেড়টার দিকে পাশের রুমের বাসিন্দারা চিৎকার শুনে গিয়ে দেখেন তাদের রুম ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে জরুরি সেবা ৯৯৯ কল দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখতে পায় রুমের ভিতরে নিহত বৃদ্ধের রক্তাক্ত লাশ মাটিতে পড়ে আছে। পাশেই তার ছেলে বসে আছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ছেলে আল আমিনকে আটক করে থানায় আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার কথা স্বীকার করেছে। ছেলে বলছে, বাবা ভিক্ষা করে এটা আমি মানতে পারছিলাম না। এ বিষয়ে কোনও নিষেধ সে মানছিল না। তাই রাতে গলাটিপে এবং খাটের সঙ্গে মাথা থেঁতলে মৃত্যু নিশ্চিত করেছে।  এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
কোচিং করতে আসা রাকিব ঢাকায় বন্ধুর হাতে খুন, যেভাবে লাশ গেলো নীলফামারীতে
কৃষক হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি