ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেলো দুই জনের, আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৭ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৭

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে দুই জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি এলাকার সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের বাসটি পেট্রোল পাম্পে তেল নিতে প্রবেশ করতে ছিল। এ সময় সামনে থেকে আরেকটি মুরগি বোঝাই পিকআপ গাড়ি চলে এলে ব্রেক কষলে নামক বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দুই জন নিহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর ও ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুই জনের মধ্যে একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। তাৎক্ষণিকভাবে অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, ভোট উপলক্ষে লাখো মানুষ ঢাকা থেকে বাড়ি ফিরছেন।

অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার কৈডুবী এলাকায় দুপুর পৌনে ১টার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকাগামী সাকুরা পরিবহন নামের একটি বাস অপর বরিশালগামী ইউনিক পরিবহন নামের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ ২০ জন যাত্রী আহত হয়েছে। আহতদেরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছেন। গাড়িটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি