মা-বাবাকে চাপ দিয়ে মোটরসাইকেল কিনে প্রথম যাত্রায় ২ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৭

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের মুঞ্জুর আকন্দের ছেলে নোয়াইশির আকন্দ (১৬) এবং একই গ্রামের মোশাররফের ছেলে মিহাদ (১৬)। তারা দুজনই জিন্দা পার্কের ভেতরে অবস্থিত লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলের শিক্ষার্থী ছিল। নোয়াইশির আকন্দ চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং মিহাদ দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। মোটরসাইকেলটি চালাচ্ছিল জিন্দা পার্ক এলাকার মৃত কালামের ছেলে আজিজুল (১৭)। সেও আহত হয়েছে।

স্বজনদের বরাত দিয়ে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা বলেন, ‘আজিজুল সম্প্রতি মা-বাবাকে চাপ দিয়ে গরু বিক্রি করিয়ে একটি মোটরসাইকেল কেনে। আজ বিকালে নতুন মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু ঘুরতে বের হয়। ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে উলুখোলার দিকে যাওয়ার সময় নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে মোটরসাইকেলটি। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে পেছনে বসা দুই শিক্ষার্থী সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। চালক আজিজুল আহত হয়। খবর পেয়ে পুলিশ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। স্বজনদের কোনও অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’

/এএম/ 
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী