ডাক্তারের কাছে যাওয়ার পথেই প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ফরিদপুর প্রতিনিধি
০১ মে ২০২৬, ২১:১২আপডেট : ০১ মে ২০২৬, ২১:১৩

ফরিদপুরের মধুখালীতে ইটবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পরিক্ষিতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তামিম মিয়া (২০) ও তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। তাদের বাড়ি মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামে। তাদের ছয় মাস বয়সী একটি সন্তান রয়েছে।

জানা গেছে, তামিম মিয়া তার স্ত্রী শিমলাকে ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে ফরিদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের পরিক্ষিতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তামিম ও শিমলা।

স্থানীয়রা দ্রুত দুই জনকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বামী তামিম মিয়াকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিমলাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মারা যান।

গাজনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। দুই জনেরই অল্প বয়স। তাদের ছয় মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

/এফআর/
সম্পর্কিত
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
মহাসড়কেই উল্টে গেলো বাস
স্কুলে যাওয়ার পথে থামলো শিক্ষকের জীবন
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল