গাজীপুরে টায়ার কারখানায় আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৬, ১৯:০৯আপডেট : ২০ জুন ২০২৬, ১৯:০৯

গাজীপুরের পুবাইলে পুরোনো টায়ার থেকে তেল তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানায় আগুন ধরে যায়। ‎খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২০ জুন) দুপুর ২টা ১০ মিনিটের দিকে নগরীর পুবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেট (মাইজগাঁও) এলাকায় অবস্থিত গ্রিন অয়েল কারখানায় ওই ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম জানান, দুপুর ২টার দিকে কারখানার বয়লার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানার ভেতরে থাকা শ্রমিকরা আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে যান। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়াও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

/আইএ/আরকে/
সম্পর্কিত
আগুনে নিভে গেলো একই পরিবারের ৪ জনের প্রাণ
খুলনা সিটি মেডিক্যাল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধারকাজ চলমান
খুলনা সিটি মেডিক্যাল হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
১৮ ঘণ্টার অভিযানে গ্রেফতার করা হয় বিটিএল গ্রুপের সিইওকে
১৮ ঘণ্টার অভিযানে গ্রেফতার করা হয় বিটিএল গ্রুপের সিইওকে
ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো, কাকে বললেন এমপি হানজালা
ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো, কাকে বললেন এমপি হানজালা
শ্যামপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শ্যামপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন