গ্রামীণ ব্যাংকের আরেক শাখার সামনে আগুন, কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৬, ২০:৪৭ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২০:৪৭

মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের যশলং শাখার গেটে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পাশে রাখা একটি মোটরসাইকেলের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের যশলং শাখায় এ ঘটনা ঘটে।

ব্যবস্থাপক কামাল হোসেন বলেন, বুধবার মধ্যরাতে কে বা কারা ব্যাংকের দরজার সামনে আগুন লাগিয়ে দেয়। তবে এ ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। একটি মোটরসাইকেলের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি।

খবর পেয়ে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। টংগীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, ‌‘কেউ হয়তো গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তবে আগুন লাগে নাই। তেমন কোনও ক্ষয়ক্ষতিও হয়নি। সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় কোনও অভিযোগ দায়ের করেনি। কাউকে শনাক্ত করা যায়নি। তবে তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, বন্ধ ২৯টির কার্যক্রম: বাংলাদেশ ব্যাংক
বগুড়ায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, নেতারা বলছেন ‘আ.লীগের সন্ত্রাসীরা দিয়েছে’
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক বাড়ছে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক বাড়ছে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
মাঝ-আকাশে উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা, যাত্রী ও ক্রুদের সঙ্গে ধস্তাধস্তি
মাঝ-আকাশে উড়োজাহাজের দরজা খোলার চেষ্টা, যাত্রী ও ক্রুদের সঙ্গে ধস্তাধস্তি
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
চকবাজারে বহুতল ভবনে আগুন
চকবাজারে বহুতল ভবনে আগুন
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড