কোয়ারেন্টিনে ভারত ফেরত নারীর মৃত্যু

যশোর প্রতিনিধি
১৩ মে ২০২১, ০২:৩৫আপডেট : ১৩ মে ২০২১, ০২:৩৬

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত আম্বিয়া খাতুন (৩৩) নামে এক কিডনিজনিত অসুস্থ রোগী মারা গেছেন।
আজ বুধবার রাত ১০টার দিকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত আম্বিয়া খাতুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আওয়ালের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দুইজনই যশোর শহরের হাসান ইন্টারন্যাশনাল হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন।
হোটেল কর্তৃপক্ষ জানায়, ভারত ফেরত ওই দম্পতিকে গত ৭ মে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের হোটেলে কোয়ারেন্টিনে পাঠানো হয়। আম্বিয়া খাতুন কিডনির সমস্যায় ভুগছিলেন। তিনি ভারতে এ রোগের চিকিৎসার গিয়েছিলেন। আজ সন্ধ্যার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়। এরপর রাত ৮টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, আম্বিয়া খাতুন কিডনি ফেইলিওর, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত রোগী ছিলেন। অসুস্থ হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
তিনি বলেন, আম্বিয়া খাতুনের করোনা পরীক্ষা করা হয়েছিল। তিনি নেগেটিভ ছিলেন। মরদেহ পুলিশের সহযোগিতায় তার গ্রামের বাড়িতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

/এফএএন/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী