৩২ লাখ টাকা সহায়তা পেলেন মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীরা

মোংলা প্রতিনিধি
১৫ জুন ২০২১, ০২:০০আপডেট : ১৫ জুন ২০২১, ০২:০০
image

মোংলা প্রতিনিধিকরোনা মহামারিতে মানবেতর জীবনযাপন করছেন মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীরা। এ অবস্থায় এখানে কর্মরত তিন হাজার শ্রমিক-কর্মচারীকে খাদ্য সহায়তা বাবদ ৩২ লাখ টাকা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

সোমবার (১৪ জুন) বিকেলে মোংলা বন্দর শ্রমিক কল্যাণ তহবিল থেকে এই টাকা দেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। বন্দরের বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাহিদ হোসেন শ্রমিক-কর্মচারীদের পক্ষে এই টাকা গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম আবদুল ওয়াদুদ তরফদার, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মো. ইমতিয়াজ হোসেন এবং প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, করোনাকালে বন্দরের শ্রমিক-কর্মচারীদের জীবিকার তাগিদে বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশন এবং কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। করোনার প্রথম ধাপেও বন্দরে কর্মরত শ্রমিকদের খাদ্য সহায়তার জন্য বন্দর শ্রমিক কল্যাণ তহবিল থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল।

/এএম/ /এফআর/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ