বড় রাস্তায় কঠোর অবস্থা, গলিতে যেমন-তেমন 

খুলনা প্রতিনিধি
২৩ জুলাই ২০২১, ১৩:০৪আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৩:০৪

ঈদের পর কঠোর বিধিনিষেধ পালনে খুলনার প্রধান প্রধান সড়কে শক্ত অবস্থানে রয়েছে প্রশাসন। ফলে শহরে গণপরিবহন চলাচল নিয়ন্ত্রিত রয়েছে। কিছু রিকশা-ভ্যান চলাচল করলেও অন্যান্য যানবাহন তেমন চোখে পড়েনি। মালবাহী কিছু মিনি ট্রাকও চলেছে। তবে বড় রাস্তার এই কঠোর অবস্থার দেখা মেলেনি অলিগলিতে। সেখানে ইজিবাইক অনায়াসেই চলাচল করছে। সামাজিক দূরত্ব নেই, মাস্ক ছাড়াই চলছে আড্ডা। হোটেলে বসেই খাচ্ছেন পাড়া-মহল্লার যুবক থেকে বয়স্করা।

খুলনার অলি-গলিতে বিধিনিষেধ মানার বালাই নেই নিউ মার্কেটের জারিকারক আবদুল কুদ্দুস বলেন, কাঁচাবাজার ঘুরে ঘুরে মাইকিং করে বিধিনিষেধ পালনের আহবান জানাচ্ছি। কেউ কেউ সে আহ্বান মানছে। আমারতো কিছুই করার নাই, ঘোষণা করাই কাজ। তাই ঘোষণা করেই যাচ্ছি।

খুলনার কাঁচাবাজারে ভিড় দেখা গেছে শিববাড়ি মোড়ের সালেহ বেগম বলেন, শিশু হাসপাতালে নাতি ভর্তি রয়েছে। তাকে রেখে রাতে বাসায় আসি। সকালে যাবো, কোনও গাড়ি পাচ্ছি না। এতটা রাস্তাতো হাঁটতে পারবো না।

সোনাডাঙ্গার নিবাসী সালাম তরফদার বলেন, ঈদের পর কাঁচাবাজারের জন্য বাইরে আসতে হলো। তরকারির বাজার সহনীয় থাকলেও মাছ বাজারে বেশ ভিড় আছে।

বিধিনিষেধে শূন্য হয়ে পড়া সড়ক খুলনা জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা জেলা ও মহানগরীতে ২৩ জুলাই ভোর ছয়টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ অনুযায়ী জেলা ও মহানগরীতে সব ধরণের দোকানপাট, মার্কেট, শপিংমল ও কোচিং সেন্টারসমূহ বন্ধ রয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজারের দোকান প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। হোটেল-রেস্তোরাঁগুলো সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত শুধুমাত্র পার্সেল আকারে খাবার সরবরাহ করতে পারবে।

খুলনার মাছবাজারে বেশ ভিড় ছিল খুলনার জেলা প্রশাসক এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, বিধিনিষেধ খুলনা জেলা ও মহানগরের সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

/টিটি/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের