মাকে মারধরের প্রতিবাদ করায় ভাইদের পিটুনিতে যুবক নিহত

যশোর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:১০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:১০

যশোরে পারিবারিক কলহের জেরে ভাইদের পিটুনিতে এনামুল হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে যশোরের চৌগাছা উপজেলার দূর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এনামুল ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

নিহতের স্ত্রী রিক্তা বেগম সাংবাদিকদের জানান, পারিবারিক কলহের একপর্যায়ে সকালে এনামুলের ভাইয়েরা তার মা নবিছোন নেছাকে মারপিট করছিলেন। এর প্রতিবাদ করায় ভাই কামাল, কুরবান, রবিউল ও ভাইপো শান্ত এনামুলকে মারপিট করেন। এতে এনামুল গুরুতর আহত হন। পরে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। 

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক শাহিনুর রহমান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জানতে চাইলে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, পারিবারিক দ্বন্দ্বে ভাই-ভাইপোদের পিটুনিতে এনামুল মারা গেছেন বলে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় আরও দুই জন আহতের খবর পেয়েছি। তিন জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। তবে তাদের বিস্তারিত পরিচয় তিনি জানাননি।

/টিটি/ 
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
এনসিপির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী