শার্শায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি, আহত ৩

যশোর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২১, ১৪:৫৭আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৪:৫৭

যশোরের শার্শা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় তিন জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলোট দাখিল মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন—ইউনিয়নের অগ্রভুলোট এলাকার ফজর আলী (৪০), আশরাফুল ইসলাম (২৮) ও রবিউল ইসলাম (৪০)। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, সকালে গোগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমানের (তবি মেম্বর) আনারস প্রতীকের নির্বাচনি কার্যালয়ে প্রতিপক্ষ প্রার্থীর (নৌকা) লোকজন হামলা চালায়। তারা নির্বাচনি অফিস ভাঙচুর করে। ওই সময় বেশ সেখানে কয়েকটি বোমা বিস্ফোরণ ও গুলি ছোড়া হয়। এতে ফজরের হাতে ও আশরাফুলের উরুতে গুলি এবং রবিউলের শরীরে বোমার স্প্লিন্টার লাগে।

আহতরা জানান, তাদেরকে প্রথমে শার্শার বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান সোহাগ জানান, উরুতে আঘাতপ্রাপ্ত ব্যক্তির ২৪ ঘণ্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না। অন্য দুই জনের অবস্থা শঙ্কামুক্ত।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। তবে, কোনও পক্ষ অভিযোগ দেয়নি। 

/এসএইচ/
সম্পর্কিত
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ
যশোরে নির্বাচন পরবর্তী শতাধিক হামলা-সহিংসতা, আহত দেড় শতাধিক
নির্বাচন পরবর্তী সংঘাত-সংঘর্ষ ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী