কৃষক হত্যায় একজনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ১৫:৫৩আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৫:৫৩

নড়াইল সদর উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক মফি শেখ (২৮) হত্যা মামলায় জামিনুর রহমান মোল্যা নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এই মামলায় আরও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এই আদেশ দেন।রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামিনুর ভবানীপুর গ্রামের লুৎফার রহমান মোল্যার ছেলে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—একই গ্রামের সাদ্দাম হোসেন শুভ, সাহিদ মোল্যা ও সাত্তার মোল্যা।

নড়াইল জেলা ও দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ জুলাই দুপুরে ভবানীপুর গ্রামের কৃষক মফি শেখ ছেলেকে নিয়ে বিদ্যালয় থেকে উপবৃত্তির টাকা তুলে বাড়ি ফিরছিলেন। এ সময় পথিমধ্যে তাকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ছয় জনকে আসামি করে নড়াইল সদর থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী রেকসোনা খাতুন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই জনকে খালাস দিয়েছেন আদালত।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম