রূপসায় শিক্ষকের পিটুনিতে জ্ঞান হারানো সাব্বির হাসপাতালে

খুলনা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ১৩:৪৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৩:৫৭

খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামে মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মো. মেহেদী হাসান কর্তৃক সাব্বির রহমান নামের এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। সাব্বির গত তিন বছর ধরে ওই মাদ্রাসায় লেখাপড়া করছে। সে ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর মেঝোঝিলা নিবাসী মো. রউফ শেখের ছেলে। 

এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে শিশুটির মা বাদী হয়ে রূপসা থানায় এজাহার দায়ের করেছেন। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা জানান ও দায়ী মাদ্রাসা শিক্ষকের উপযুক্ত শাস্তি দাবি করেন।

নির্যাতনের শিকার ছাত্র সাব্বির রহমান (১১) বলেন, গত ২২ জানুয়ারি বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক মেহেদী আমার ওপর নির্যাতন চালান। নির্যাতনের পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এক পর্যায়ে জ্ঞান ফিরলে পালিয়ে গ্রাম আনন্দনগরের বাড়িতে চলে যাই। সেখান থেকে বাবা-মা আমাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। 

তার শরীরে নির্মম নির্যাতনের দাগ দেখা গেছে। যা দেখে কর্তব্যরত চিকিৎসক হতবাক হন। 

রূপসা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে এজাহার দায়ের করেছেন শিশুটির মা।

/টিটি/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
রামিসাকে ধর্ষণ-হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
সাক্ষ্য দিতে এসে যা বললেন রামিসার বাবা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী