চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলায় জেএমবি সদস্যের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৫

চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলার মামলায় এক জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এই রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক লুৎফর রহমান শিশির।

সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য শায়খুল ইসলাম সাইফুল ওরফে রাকিবের (৩৬) বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ থানার পঞ্চকরণ গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা চালানো হয়। চুয়াডাঙ্গায় চালানো সিরিজ বোমা হামলায় অংশ নেয় শায়খুল ইসলাম সাইফুল। এরপর চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করা হয়। মামলার অন্যতম আসামি শায়খুলকে ২০০৬ সালের ২৭ আগস্ট গ্রেফতার করে পুলিশ। প্রথমে ওই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সদর থানার এসআই আব্দুল মোতালেব। পরে মামলাটি তদন্তের পর দুই জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন জেলা গোয়েন্দা শাখার তৎকালীন এসআই কামরুজ্জামান খান। 

২০০৭ সালের ৮ মার্চ আদালতে চার্জশিট দিলে ১৮ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার শায়খুলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি গিয়াসউদ্দিন।

আসামির উপস্থিতিতে রায় প্রদান করা হয়। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কেশম দ্বীপে মার্কিন ‘আত্মরক্ষামূলক’ হামলা, ইরানের নিশানায় কুয়েত-বাহরাইন
লেবাননে ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ ৪ বাংলাদেশি আহত
পাকিস্তানের ট্রেনে বোমা হামলার ঘটনায় জামায়াতের উদ্বেগ
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী