মায়ের কাছ থেকে চুরি হওয়া সেই শিশু উদ্ধার

যশোর প্রতিনিধি
০৭ মার্চ ২০২২, ২১:২১আপডেট : ০৭ মার্চ ২০২২, ২১:২১

যশোর শিশু হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু আনাফকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ মার্চ) দুপুর ১টার দিকে মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তাকে আবারও যশোর শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চুরির সঙ্গে জড়িত নারীকে আটক করতে পারেনি পুলিশ।

এর আগে রবিবার (৬ মার্চ) যশোর শিশু হাসপাতাল থেকে চিকিৎসা শেষে আট দিন বয়সী ওই শিশুর ছাড়পত্র নেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়লা গ্রামের বাসিন্দা মেহেদী হাসান জনি ও তার স্ত্রী আসমা বেগম। ওই সময় শিশুটির মা ও নানি বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন অজ্ঞাত এক নারী কৌশলে শিশুটিকে মায়ের কোল থেকে নিয়ে পালিয়ে যান।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামের লোকজন স্থানীয় থানায় শিশু পাওয়ার কথা জানায়। এরপর পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

ওই গ্রামের বাসিন্দা আজম শেখের স্ত্রী আকলিমা আক্তার শান্তা জানান, তিনি সকাল সাড়ে ১১টার দিকে যশোর যাওয়ার জন্য শালিখা বাসস্ট্যান্ড থেকে একটি বাসে ওঠেন। বাসটি দাঁড়িয়ে থাকাকালে একজন অপরিচিত নারী গরম পানি আনতে দোকানে যাবেন বলে শিশুটিকে একটু ধরতে বলেন। শিশুটিকে দিয়ে যাওয়ার পর ওই নারী আর ফেরেননি। যে কারণে আকলিমা বাস থেকে নেমে ওই নারীকে খুঁজতে থাকনে। না পেয়ে ফোন করে ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। পরিবার থেকে তাকে বাড়ি ফিরে যেতে বলা হয়। এরপর স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের বিষয়টি জানানো হলে তারা পুলিশে খবর দেয়। দুপুর ১টার দিকে শালিখা থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

আরও পড়ুন: হাসপাতাল ছাড়ার দিন মায়ের কাছ থেকে শিশু চুরি

যশোর শিশু হাসপাতালের ডা. সৈয়দ নূর-ই-হা-মীম জানান, খবর পেয়ে তারা শিশুটির বাবাকে নিয়ে শালিখা থানায় যান। সেখানে যশোরের পুলিশ সদস্যরাও ছিলেন। এরপর তারা হাসপাতালে ফিরে আসেন এবং আবার শিশুটিকে ভর্তি করে চিকিৎসা শুরু করেছেন। শিশুটি ২৪ ঘণ্টার বেশি সময় না খেয়ে থাকায় তার অবস্থার অবনতি হয়েছে।

শিশুটির মা আসমা বেগম বলেন, ‘আমার সন্তানকে ফিরে পেয়েছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া।’

শিশুটির বাবা মেহেদী হাসান জনি বলেন, ‘বিয়ের একবছর পর সন্তানটি জন্ম নেয়। সন্তান চুরি হওয়ার আমরা ভেঙে পড়েছিলাম। হাসপাতাল ও প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতায় সন্তানকে ফিরে পেয়েছি। আমরা এখন খুব খুশি। যে আমার সন্তানকে চুরি করেছিল, তাকে যেন পুলিশ ধরতে পারে সে কারণে মামলা করবো।’

এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. এজাজুল হক গোপন সূত্রের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার দিকে মাগুরার শালিখা থানাধীন শতখালী এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় এক মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, আসমা বেগম গত ২৮ ফেব্রুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জের একটি ক্লিনিকে ছেলে সন্তান জন্ম দেন। জন্মের পর অসুস্থ হওয়ায় শিশুটিকে ২৯ ফেব্রুয়ারি যশোর শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

 

/আরকে/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী