ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আইনজীবী গ্রেফতার

বাগেরহাট ও মোংলা প্রতিনিধি
১৬ মার্চ ২০২২, ১৫:৩৭আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৫:৪০

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গোলাম কিবরিয়া তারিক তালুকদার নামে এক আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) রাতে মোরেলগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার বাদী মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। গ্রেফতার তারিক তালুকদার ওই কলেজের প্রতিষ্ঠাতা মরহুম ডা. আব্দুল খালেক তালুকদারের ছেলে। তিনি মোরেলগঞ্জ পৌরসভার বাসিন্দা।

এজাহারে বলা হয়েছে, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অধ্যক্ষ নীতিশ বিশ্বাস, তার পরিবার ও শিক্ষক-কর্মচারীদের নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে আসছেন। এতে শিক্ষক ও তাদের পরিবারসহ কলেজের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। 

নীতিশ বিশ্বাস জানান, ফেসবুকে লাগাতার কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। কলেজ পরিচালনা পরিষদসহ শিক্ষক পরিষদের সিদ্ধান্তে গত ১৫ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে মোরেলগঞ্জ থানায় মামলা করেন।

মোরেলগঞ্জ থানার এসআই শুভঙ্কর রায় জানান, রাতে মোরেলগঞ্জ পৌর শহর থেকে আইনজীবী গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী