খুলনায় ব্যবসায়ী সাইদুল হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ১৪:৪৯আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৪:৫৮

খুলনা মহানগরীর জোড়াগে‌ট এলাকায় আলো‌চিত ফল ব্যবসায়ী সাইদুল হাওলাদার হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের (বিশেষ দায়রা জজ আদালত) বিচারক সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন। আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মুরাদ হোসেন গাজী বিষয়টি করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো—সুমন মল্লিক ও আশিকুর রহমান আশিক। দুই জনই পলাতক রয়েছে। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো—কালু ওরফে ছোট কালু (পলাতক) ও তালেব হাওলাদার ওরফে তাগিদ। তাদের প্রত্যেকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, সাইদুল জেড়াগেট এলাকার হাজেরা বেগমের ছেলে। তিনি মৌসুমী ফল ব্যবসায়ী ছিলেন। ২০১৭ সালের ১১ জুলাই বেলা সাড়ে ১১টায় এলাকার নুরুল ইসলামের নদিয়া অটোমোবাইলের সামনে চিহ্নিত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। 

স্থানীয়রা তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা আট জনের নাম উল্লেখসহ জ্ঞাত চার জনকে আসামি করে খুলনা থানায় হত্যা মামলা করেন। তদন্তকালে মামলার দুই আসামি বাবু ওরফে গুড্ডু বাবু ও আল মাহমুদ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। ফলে তাদের নাম বাদ দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও খুলনা থানার ইন্সপেক্টর সৈয়দ মোশারেফ হোসেন একই বছরের ২২ আগস্ট ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। 

এক মাস পর এই মামলায় সম্পূরক চার্জশিট দেন তিনি। আদালতে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি  মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলাটি রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন ও আসামিপক্ষে অ্যাডভোকেট লিয়াকত আলী খান ও কাজী শহিদুল পরিচালনা করেন। 

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের