খুলনা জেলা পরিষদে দুদকের অভিযান

খুলনা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ১৫:০০আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৫:০০

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা সমন্বিত কার্যালয়। সোমবার (২৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দুই ঘণ্টা অভিযান চালিয়ে কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। 

দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, ‘অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়ার পর দুদকের টিম তদন্ত করছে। এর অংশ হিসেবে সোমবার বেলা ১১টার দিকে দুদকের টিম জেলা পরিষদে যায়। সেখানে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে পর্যালোচনার জন্য কিছু কাগজপত্র ও গুরুত্বপূর্ণ ফাইল জব্দ করা হয়েছে। এগুলো যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।’ 

তিনি আরও বলেন, ‘কোনও বিষয়ে অসঙ্গতি মনে হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অভিযানকালে কাউকে আটক করা হয়নি।’

এ বিষয়ে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়ে দুদকের একটি টিম দুপুরে অফিসে এসেছিল। তারা কিছু বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। পর্যালোচনার জন্য কিছু কাগজপত্র নিয়ে গেছেন।’

/এসএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম