সাতক্ষীরায় সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ মে ২০২২, ১৫:০০আপডেট : ০৯ মে ২০২২, ১৫:০০

সাতক্ষীরায় সকাল থেকে হালকা বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়েছে সাতক্ষীরা শহর ও সুন্দরবন উপকূলীয় এলাকায়। 

আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে নয়, এটা স্বাভাবিক বৃষ্টি। ঘূর্ণিঝড় ‌‌‘অশনি’ সাতক্ষীরা উপকূল থেকে এক হাজার ২০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

সোমবার (৯ মে) সকাল ১০টা থেকে হালকা বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টি শুরু হয়। এদিকে সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েছে জেলার আম ও ধান চাষিরা। অনেক চাষির ধান কাটা হলেও বৃষ্টির কারণে তা মাঠেই রয়েছে। ঝড়ের খবরে চিন্তিত জেলার আম চাষিরা।

সাতক্ষীরা শহর ও সুন্দরবন উপকূলীয় এলাকায় ঘন মেঘ দেখা যাচ্ছে

সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধান চাষি আব্দুল জলিল বলেন, ‘গতকাল ধান কেটেছিলাম। বৃষ্টি কারণে মাঠের অনেক ধান ঘরে তুলতে পারিনি। আমার মতো অনেকের একই অবস্থা।’

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, ‘সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত ৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি এখনও সাতক্ষীরা উপকূল থেকে এক হাজার ২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ যে বৃষ্টি হচ্ছে এটা ঝড়ের প্রভাবে বলা যাচ্ছে না। চারিদিকে অনেক মেঘ। ঝড়ের বর্ধিত অংশে কিছু মেঘ এই দিকে চলে এসেছে, যে কারণে বৃষ্টি হচ্ছে।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী