রাতের আঁধারে কেটে দিলো কৃষকের ৫০০ গাছ

মাগুরা প্রতিনিধি
২১ জুন ২০২২, ১৮:৫১আপডেট : ২১ জুন ২০২২, ১৮:৫১

মাগুরার সদর উপজেলার ডিগ্রিধারী কৃষক রবিউল ইসলামের ৫০০ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার মির্জাপুর গ্রামে কলা চোরকে জরিমানা করায় সোমবার (২০ জুন) রাতের আঁধারে এই কৃষকের গাছ কেটে দেওয়া হয়। ওই গ্রামের লেলিন, প্রান্তসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে গাছ কেটে দেওয়ার অভিযোগ তুলেছেন এই কৃষক।

রবিউল ইসলাম জানান, নিজ বাড়ি থেকে দূরে হওয়ায় রুবেল নামে এক কৃষকের কাছে তিনি ৬০ শতক জমি লিজ দেন। দুই বছর আগে ওই জমির চারপাশে ২৫০টি মেহগনি চারা রোপণ করেন। লিজ গ্রহীতা কৃষক রুবেল জমিতে কলা ও পেঁপে গাছ রোপণ করেন। বৃহস্পতিবার রুবেলের অবর্তমানে ওই জমি থেকে কলা চুরি করে বেচে দেন ওই গ্রামের তাছলিমুর রহমান লেলিন নামে এক যুবক। এ ঘটনা জানাজানি হয়ে গেলে গ্রামের বিচারের মাধ্যমে লেলিনকে কলা বিক্রির ৮০০ টাকা ফেরত দেওয়ার রায় হয়। লেলিন তার ভাগনে প্রান্তকে নিয়ে সোমবার সন্ধ্যায় জরিমানার টাকা থেকে ৫০০ টাকা পরিশোধ করেন। কিন্তু এ সময় লেলিন রবিউলকে দেখে নেওয়ার হুমকি দেন।

তার অভিযোগ, চুরি ধরে ফেলা ও জরিমানা দিতে বাধ্য হওয়ায় প্রতিহিংসার বশবর্তী হয়ে রাতে কোনও একসময় লেলিন তার সঙ্গীদের নিয়ে ওই জমিতে গিয়ে চারপাশে লাগানো প্রায় ২৫০টি মেহগনি গাছ ও ২৫০টি কলা গাছ কেটে ফেলেছে। এর মধ্যে অনেক কলাগাছেই ফল ছিল। 

কান্নাজড়িত কণ্ঠে রবিউল বলেন, কৃষি বিষয়ে উচ্চ ডিগ্রি নিয়ে চাকরিতে না গিয়ে বাড়িতে এসেছিলাম কৃষিকে পেশা হিসেবে গড়তে। কিন্তু এ ধরনের শত্রুতায় সে আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

খবর পেয়ে মাগুরা সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সদর থানার এসআই সফিকুল ইসলাম জানান, সরেজমিনে তদন্ত শেষে বিস্তারিত জেনে এ ঘটনার আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও কাউকে আটক করা হয়নি। অভিযুক্ত লেলিন পলাতক আছেন।

/এফআর/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
খাল খননের অজুহাতে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী