পুলিশ সদস্য মাহমুদুলের দাফন সম্পন্ন

কুষ্টিয়া প্রতিনিধি
২১ জুলাই ২০২২, ২২:৫৪আপডেট : ২১ জুলাই ২০২২, ২২:৫৪

মাগুরা পুলিশ লাইনস ব্যারাকের ছাদে মাথায় গুলি করে ‘আত্মহত্যা’ করা পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসানের দাফন সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিষাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রাত ১০টার দিকে মাহমুদুল হাসানের বাবা পুলিশ সদস্য এজাজুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পুলিশ সদস্য মাহমুদুলের ‘আত্মহত্যাকে’ দুর্ঘটনা বললেন বাবা

তিনি বলেন, ‌‘রাত সাড়ে ৯টার দিকে মাহমুদুল হাসানের জানাজা শেষে পিপুলবাড়িয়া দক্ষিণপাড়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।’

এজাজুল হক বলেন, ‘মৃত্যু নিয়ে আমার কোনও অভিযোগ না থাকার মামলা করা হয়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখবে বলে জানিয়েছে পুলিশ।’

আরও পড়ুন: পুলিশ লাইনস ব্যারাকের ছাদে পুলিশ সদস্যের গুলিবিদ্ধ লাশ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতের ডিউটি শেষে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মাগুরা পুলিশ লাইনস ব্যারাকে যান কনস্টেবল মাহমুদুল। কিছুক্ষণ পর ব্যারাকের ছাদে নিজের অস্ত্র দিয়ে ‘মাথায় গুলি করেন’। সকাল ৭টার দিকে ব্যারাকের ছাদ থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে বিকালে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। মাহমুদুল হাসানের (২৩) বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিষাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামে।

/এএম/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী