নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, মামলা হলেও নেই গ্রেফতার 

খুলনা প্রতিনিধি
২৬ জুলাই ২০২২, ১৭:১১আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৭:৩৯

বাগেরহাটে এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (২৫ জুলাই) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাসবাড়িয়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সোমবার বিকালে ওই নারী বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় পাঁচ জনের নাম উল্লে­খ করে মামলা দায়ের করেছেন। তবে এই ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সোমবার দুপুরে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম, বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিজিয়া পারভীনসহ নারী নেত্রীরা হাসপাতালে যান। তারা নির্যাতনের শিকার নারীর চিকিৎসার খোঁজ নেন। 

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন নারী বলেন, রাত ১২টার পরে প্রস্রাব করতে ঘরের বাইরে আসি। এ সময় ওঁৎ পেতে থাকা বড়বাসবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার (২৫) এবং রিয়াজ হাওলাদার (২৩) আমাকে জাপটে ধরে। বাড়ির পাশের বাগানে নিয়ে মুখ চেপে ধরে পর্যায়ক্রমে ধর্ষণ করে। ওই নারী আরও বলেন, আসামিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

বাগেরহাট সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডের চিকিৎসক ডা. জিনিয়া ফেরদৌস বলেন, নির্যাতনের শিকার ওই নারী শঙ্কামুক্ত, তবে কিছু শারীরিক জটিলতা রয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সব ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি। 

বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিজিয়া পারভীন এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়েল মধ্যে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান বলেন, আমরা নির্যাতনের শিকার ওই নারীর খোঁজ রাখছি। এ ঘটনার তদন্ত চলছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি