নড়াইলের লোহাগড়ায় একজনকে পিটিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ১৬:৪২আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৬:৪৬

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৈয়দ মুস্তার আলী (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় পিটিয়ে আহত করার পর রবিবার সকাল ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ব্যক্তি দিঘলিয়া গ্রামের সৈয়দ জাফর আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মিজানুর রহমানকে দিনমজুর হিসেবে কাজ করার জন্য নেন। তবে ওই দিনমজুর মুস্তার আলীর কাজ না করে অন্যত্র কাজে যাওয়ায় শনিবার সকালের দিকে দুজনের মাঝে বাগবিতণ্ডা হয়। এই নিয়ে একই দিন সন্ধ্যার দিকে সৈয়দ মুস্তার আলী ও তার ছেলে ইসমাইল বাইরে থেকে বাড়ি ফেরার পথিমধ্যে ওত পেতে থাকা মিজানুর ও তার সহযোগী ইমন বাবা-ছেলের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় তার আহত হন। দুজনকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বাবাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের