ভারতে পাচারের সময় সীমান্ত থেকে ৮০ হাজার ডলার জব্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ১৮:০৮আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৬:৪৯

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৮০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বিজিবি। বুধবার (৩ আগস্ট) বেলা ১১টায় দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্তের ৮৫ নং পিলারের বাংলাদেশ অংশ থেকে এসব ডলার উদ্ধার করা হয়। তবে এসময় পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। বিকাল ৪টায় ৬ বিজিবির দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ডলারের একটি বড় চালান সীমান্ত পার হবে- এমন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ি সীমান্তে বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। অভিযানে একটি ব্যাগ বহনকারীকে সন্দেহ হলে তাকে ধাওয়া করা হয়। এ সময় ওই ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে আট বান্ডেল ডলার জব্দ করা হয়। আট বান্ডেলে মোট ৮০ হাজার ইউএস ডলার পাওয়া যায়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, ডলার উদ্ধারের ঘটনায় দর্শনা থানায় মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডলারের চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী