বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রীর ‘আত্মহত্যার’ চেষ্টা

খুলনা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ২২:২০আপডেট : ১৬ আগস্ট ২০২২, ২২:৩৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের হলে এক ছাত্রীর আত্মহত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রীদের একটি হলে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক মো. শরীফ হাসান লিমন বলেন, আত্মহত্যার চেষ্টা করা শিক্ষার্থীর শরীরে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

খুমেক হাসপাতাল সূত্র জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে কাউকে কিছু না জানিয়ে হলের মধ্যে থাকা একটি বঁটি নিয়ে শৌচাগারে প্রবেশ করে দরজা আটকে দেন তিনি। পরে বঁটি দিয়ে গলায় আঘাত করেন। রুমে থাকা অন্য ছাত্রীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার শরীরে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাকে পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

হরিণটানা থানার ওসি মো. এমদাদুল হক বলেন, মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছে বলে জেনেছি। ঘটনা জানার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের