‘দেশকে অস্থিতিশীল করার জন্য আবারও মাঠে নেমেছে বিএনপি-জামায়াত’

যশোর প্রতিনিধি
২৬ আগস্ট ২০২২, ১৫:০৭আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৯:১৪

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘বিএনপি-জামায়াত সরকার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত একের পর এক বোমাবাজি করে গেছে, গ্রেনেড হামলা করেছে। তারা স্লোগান দিয়েছে বাংলাদেশকে আফগানিস্তান বানাবে। দেশকে অস্থিতিশীল করার জন্য আবারও মাঠে নেমেছে বিএনপি-জামায়াত। কারা আবারও ঘর থেকে বেরিয়ে আসছে।’ 

শুক্রবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় যশোর শহরের টিবি ক্লিনিক মোড়ে জাতীয় শোক দিবসের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী নাবিল আহমেদ বলেন, ‌‘সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখতে হবে। তিনি বাংলাদেশকে নিরাপদ রাখতে পারবেন। করোনা মোকাবিলায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম। গত দুই বছর করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলতা অর্জন করেছেন। দেশের প্রাপ্তবয়স্ক ৭০ শতাংশ মানুষকে করোনার টিকা দেওয়া হয়ে গেছে। বর্তমানে শিশুদের টিকা দেওয়া হচ্ছে।’

‘দেশকে অস্থিতিশীল করার জন্য আবারও মাঠে নেমেছে বিএনপি-জামায়াত’

তিনি আরও বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্য বেড়েছে। এর ফলে দেশের অনেকে কষ্টে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা উপলব্ধি করেন। সমস্যা মোকাবিলায় তিনি পদক্ষেপ নিয়েছেন। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে সব সমস্যা কমে আসবে, সবকিছু সহনীয় পর্যায়ে চলে আসবে।’

৭ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা মুন্সি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদি হাসান মিন্টু, কাজী আব্দুস সবুর হেলাল, ফারুক আহমেদ কচি, সুখেন মজুমদার, রবি সিদ্দিকী, কামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যুবলীগ নেতা মঈন উদ্দীন মিঠু প্রমুখ।

/এসএইচ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সেই ফাতেমার অন্যরকম এক দিন
বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী