ঘুমন্ত কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার 

বাগেরহাট প্রতিনিধি
২৮ আগস্ট ২০২২, ২১:২৪আপডেট : ২৮ আগস্ট ২০২২, ২১:২৪

বাগেরহাটের ফকিরহাটে ঘুমন্ত অবস্থায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১১) তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযাগে এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২৮ আগস্ট) দুপুরে কিশোরীর দিনমজুর বাবা ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ মামলার একমাত্র আসামি রবিউল শেখকে (৩০) আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। রবিউল শেখ মাসকাটা গ্রামের মো. ছালাম শেখের ছেলে।

শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, রবিউল শেখ বিভিন্ন সময় নির্যাতনের শিকার কিশোরীকে রাস্তায় পেলে ভয়ভীতি দেখানোসহ উত্ত্যক্ত করতো। বিষয়টি নিয়ে অভিভাবকদের কাছে বিচার দিলেও কোনও সুরাহা মেলেনি।

ফকিরহাট মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান মামলার বরাত দিয়ে বলেন, শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাতে রবিউল ঘুমন্ত ওই কিশোরীকে তুলে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির ঘুম ভেঙে যায়। পরে তার চিৎকারে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় অভিযুক্ত রবিউলকে হাতে-নাতে আটক করা হয়। পরের দিন শনিবার আটক রবিউল শেখকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তিনি আরও বলেন, ১১ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত রবিউল শেখকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

/টিটি/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি