রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লার তৃতীয় চালান মোংলা বন্দরে

মোংলা প্রতিনিধি 
২১ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৮

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় চালানের জ্বালানি কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী এমভি সানিয়া নামে একটি জাহাজ। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় বন্দরের হাড়বাড়ীয়র ১৩ নম্বরে ভেড়ে জাহাজটি।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮টায় দ্বিতীয় চালানে আসা কয়লা নিয়ে এমভি মাগদা-পি হাড়বাড়ীয়র ১২ নম্বর অ্যাংকোরেজে ভিড়ে। তারও আগে প্রথম চালানের কয়লা নিয়ে এই বন্দরে আসে এমভি আকিজ হেরিটেজ। এসব কয়লা ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে। 

এমভি সানিয়া’র স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের ম্যানেজার খন্দকার রিয়াজুল হক জানান, রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি কয়লা নিয়ে সকাল ৯টায় বন্দর চ্যানেলে ভিড়েছে এমভি সানিয়া। লাইটারে দুপুর ১২টা থেকে কয়লা খালাস শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ভেড়া এমভি মাগদা-পি জাহাজটি হতে রাতেই কয়লা খালাস ও লাইটারে পণ্য পরিবহন শুরু হয়।

/এসএইচ/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের