জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে ‘পিটিয়ে হত্যা’

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২২, ১৪:২৯আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৪:২৯

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইদের লাঠির আঘাতে আমজাদ হোসেন (৫০) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। 

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমজাদ হোসেন শৈলকুপার খালকুলা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

স্বজনরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাচাতো ভাই মনোয়ার হোসেন, মুক্তার হোসেন, নবীন ও উজ্জলের বিরোধ চলে আসছিল আমজাদের। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে আহত করেন তারা। সেখান থেকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হলে রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমজাদের মৃত্যু হয়েচে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী