সীমান্তে পুঁতে রাখা ৯ কেজি স্বর্ণ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
২০ নভেম্বর ২০২২, ০২:৪৯আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৬:৫০

যশোরের শাহজাদপুর সীমান্ত থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা। এই ঘটনায় চৌগাছা থানায় দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ৩১০ গ্রাম।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চৌগাছা থানার কাশিপুর-শাহজাদপুর সড়কের পাশে একটি মরিচ ক্ষেতে পুঁতে রাখা অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী রাত সাড়ে ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে চৌগাছা থানার শাহজাদপুর সীমান্ত দিয়ে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে কাশিপুর-শাহজাদপুর সড়কের পাকা রাস্তার পাশে বাংলাদেশের ৩০০ গজ অভ্যন্তরে মেইন পিলার ৩৮, টি-পিলার ৮৫ এর পাশে একটি মরিচ ক্ষেতে অভিযান চালিয়ে দুইজন সন্দেহভাজন ব্যক্তির গতিরোধ করে। এ সময় ওই দুইজন ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই মরিচ ক্ষেতের মধ্যে মাটিতে পুঁতে রাখা ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি জানান, পালিয়ে যাওয়া পাচারকারীদের ধরতে বিজিবি সদস্যরা টহল ব্যবস্থা জোরদার করেছে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া উদ্ধার হওয়া স্বর্ণ চৌগাছা থানায় হস্তান্তর করা হবে।

/এমএস/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি