বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

বেনাপোল প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২২, ২৩:২৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ২৩:২৫

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ভারতের বনগাঁর একটি হাসপাতালে মো. শাহীন (২৯) নামে ওই যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই তুহিন।শাহীন পুটখালী গ্রামের সামসুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, শাহীন ভারতীয় মাদক ব্যবসায়ীদের সহায়তায় গত ১৩ ডিসেম্বর মাদক আনতে পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের ঘোনার মাঠ সীমান্ত দিয়ে ভারতে যান। গত ১৫ ডিসেম্বর মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফের হাতে আটক হন। পরে বিএসএফ তাকে মারধর ও নির্যাতন করে। ওই সময় শাহীনের অবস্থা খারাপ দেখে বিএসএফ তাকে চিকিৎসার জন্য বনগাঁ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুদিন পর শনিবার সকালে ওই হাসপাতালে তার মৃত্যু হয়।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, ‘ভারতের হাসপাতালে বাংলাদেশি এক যুবকের মৃত্যু খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তার মৃত্যু কীভাবে হয়েছে আমরা নিশ্চিত হতে পারিনি; এমনকি বিএসএফ আমাদের কিছুই জানায়নি।’

পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফ্ফার বলেন, ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ায় শাহীনকে আটক করে নির্যাতন করেছিল বিএসএফ। এতে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। কিন্তু আসল ঘটনা কি তা আমি জানি না।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের